ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল

ads

রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের তাৎক্ষণিক সেবা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, হাসপাতালে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা আরো আগে থেকেই। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন তা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই এটি চালু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, জরুরি বিভাগে আসা রোগীদের প্রথমে ইমারজেন্সি মেডিকেল অফিসার দেখবেন। এরপর রোগীর অবস্থা বুঝে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পাঠাবেন। পরে অবস্থা অনুযায়ী তার চিকিৎসা শুরু হবে। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে ওয়ার্ডে পাঠানো হবে।

এ সার্ভিসটি চালু করতে সময় লাগতে পারে আরো ছয় মাস। সার্ভিসটিতে আইসিইউ, এইচডিইউ ও পোস্ট অপারেটিভ ইউনিটসহ থাকবে সাধারণ শয্যা। এছাড়া প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল অফিসার ও একজন সিনিয়র কনসালটেন্ট নিয়োজিত থাকবেন।

ads
ads
ads

Our Facebook Page